👁 469 Views

শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক

ইয়ানূর রহমান : শার্শায় উলাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে পুলিশ আটক করেছে। তাকে ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে উলাশী গ্রামের নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার উলাশী কামারপাড়া গ্রামের মৃত মান্দার বক্সের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার গত ১৯ সেপ্টেম্বরের এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক মমিনুর রহমানকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *