👁 69 Views

মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আবু সাঈদ মন্ডল এর স্মরণে বিরলে শোক সভা ও দোয়া মাহফিল

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭নং বিজোড়া ইউনিয়ন শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ও দিনাজপুরের কন্যা মরহুমা বেগম খালেদা জিয়া ও বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মরহুম আবু সাঈদ মন্ডল এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার বিকালে উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের চৌমহনী বাজারে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল বোজগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিরল উপজেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ নজিবর রহমান এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মোঃ আব্দুল আজিজ, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, সহ-সভাপতি মাহাবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়সার আলী, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম’সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
‎দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বিরল উপজেলা শাখা’র সভাপতি মুফতি ফয়সাল রশিদী।
এর আগে প্রধান অতিথি বিজোড়া ইউনিয়নের যুগীহারী,  ভবানীপুর (বানিয়াপাড়া), বিস্তইড়, দোগাছি, বিজোড়া ভম্বলডাঙ্গা,  মানপুর, রসুলশাহাপুর, দক্ষিণ বহলা সিটি মার্কেট, শ্রীকৃষ্ণপুর ককইডাঙ্গা গ্রামে গণসংযোগসহ উঠান বৈঠক করেন এবং রাতে রঘুপুর (কাঞ্চন বাজার) পথসভায় বক্তব্য রাখবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *