
চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী, শাশুড়ি ও ননদের নির্যাতনে নিহত ফাতেমা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ধোড়করা ও কাগাইশ এলাকাবাসী।
আজ বিকেলে চৌদ্দগ্রাম-উপজেলার চিওড়ার ধোরকরা বাজারে
সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তানভীর আহমেদ, তাসলিমা বেগম সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য রাখেন রেহানা বেগম,নাজমা বেগম, জুবায়ের – আব্দুল জলিল মেম্বার, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আহমদ,জুবায়ের, আলী আকবর,সোহাগ উল্লাহ কিরণ আবু তাহের, শাহিনুল ইসলাম ফারুক,মেজবাহ ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ সুমন , হাসান আল মামুন,ইমরান হোসেন সহ এলাকার সর্বস্তরের জনগণ।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িত তানভীর আহমেদ ও তাসলিমা বেগম সহ সকল আসামির ফাঁসির দাবি জানান।