👁 496 Views

নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রধান 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। রোববার জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তোমরাই আগামীর নওগাঁ তথা বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মেধার মূল্যায়ন করা এবং তোমাদের সঠিক পথে চালিত করাটাই আমাদের দায়িত্ব। এই বৃত্তি তোমাদের আরও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মেধাবীদের পাশে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা বক্তব্য রাখেন। এসময় অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরাও।
উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *