
হাফিজুল হক, সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্মইল জনজাতি কল্যাণ সংগঠন ও আদিবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নির্মইল ইউনিয়নের বটতলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করা হয়।
বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির আদিবাসরা এই কারাম উৎসব পালন করে আসে। “হামনিকের সংস্কৃতি, হামনিকের পরিচয়” এই স্লোগান নিয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন ও উপজাতি মিলন মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাম উৎসব ও সাংস্কৃতিক মিলন মেলা উদযাপন উপলক্ষে নির্মইল জনজাতি কল্যাণ সংগঠনের সভাপতি সুবাশ তিগ্যা’র
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক, নির্মল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জনজাতি কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সানি উড়াও সহ আরো অনেক আদিবাসী নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা সহ জেলা ও জেলার বাহির থেকে আগত আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে নাচ ও গান পরিবেশন করেন।