👁 288 Views

হিলিতে মাদক সম্রাট  বিপুল পরিমাণে  মাদক  ও দেশীয় অস্ত্র সহ  গ্রেফতার

​হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ রিপন হামিদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বিজিবি-র একটি যৌথ রেইডিং টিম।
​গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে এবং বিজিবি-র সমন্বয়ে আজ ১৮ সেপ্টেম্বর ভোর ৪:০০ টায় হাকিমপুর থানাধীন বড় ডাঙ্গাপাড়ায় আসামী রিপন হামিদের বসতবাড়িতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে আসামীর বসতবাড়ির কক্ষ থেকে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে রাখা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫টি (২৫০ মি.লি.) ‘বুপিজেসিক’ বুপ্রেনরফিন ইনজেকশন, ৪০০ পিস (১০৮ গ্রাম) ‘Topee-100’ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Oppo (Model: cph2711) মোবাইল ফোন জব্দ করা হয়।
​স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে আলামত সীলগালা করা হয়েছে এবং আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক) /৩৬(১)সারণির ২৯(ক)/২৬(১)ধারায় সংশ্লিষ্ট ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *