👁 271 Views

আমতলীতে পাঁচ ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আমতলী(বরগুনা)প্রতিনিধি।।আমতলীতে মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে আলিশার মোড়ে অবস্থিত মিরাজ টেলিকম দোকানে এসআই মো: শাহরিয়ার নাঈম রোমানের এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে মো: মিরাজ মোল্লা(২০)কে ০৫ (পাচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে আমতলীতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *