👁 419 Views

নেত্রকোণায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কাঃ  চালক নিহত

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার মদনপুর এলাকায়।
নিহত ফারুক আহমেদ ভূঁইয়া কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুঁইয়ার ছেলে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে নেত্রকোণা সদরে আসার পথে মদনপুর বাজারের দক্ষিণ পার্শ্বে মোবাইল টাওয়ার মোড়ে বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। পরে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *