👁 354 Views

নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া ডিম সেনবাগে উদ্ধার, গ্রেফতার ১ ছিনতাই হওয়া পিকআপ জব্দ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া ২৮ হাজার ৮ শত  মুরগির ও ১০ হাজার কোয়েল পাখির ডিমের একাংশ নোয়াখালীর সেনবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত তুহিনের বাবা মোঃ জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ পৌরশহরের দক্ষিণ বাজার পোলের গোড়া সংলগ্ন তুহিন এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ডিমগুলো উদ্ধার করা হয়।
 নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিন্টু মিয়া, সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ডিমের মধ্যে ১৮ শত ৩০ পিস মুরগির ডিম ও ৭০০ পিস কোয়েল পাখির ডিম রয়েছে। এ সময় দোকানের মালিক তুহিন পলাতক থাকায় তার বাবা মোঃ জসিম উদ্দিনকে আটক করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ পৌরশহরের দক্ষিণ বাজার পোলের গোড়া সংলগ্ন তুহিন এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ডিমগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিন্টু মিয়া, সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
মামলার বাদী মোঃ সাইফুল ইসলাম জানান, তিনি নরসিংদী থেকে ডিম কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। গত ৮ সেপ্টেম্বর নরসিংদী থেকে নিজস্ব পিকআপে ২৮ হাজার ৮ শত  মুরগির ডিম ও ১০ হাজার কোয়েল পাখির ডিম কিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নিজ দোকানে পাঠান। পথে সংঘবদ্ধ ছিনতাইকারীরা পিকআপের গতিরোধ করে চালক ও গাড়িতে থাকা তার শ্যালককে জিম্মি করে মারধর করে। পরে তাদের প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে রেখে ডিমসহ পিকআপটি নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করে।
মামলা  নং ২৮  তারিখ ৯/৯/২৬ ইং
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং মনোহরদী থানার একটি মামলার সূত্র ধরে শনিবার সকালে সেনবাগে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ডিমের একাংশ উদ্ধার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ডিমগুলো ট্রেতে থাকা চিহ্ন দেখে ছিনতাই হওয়া ডিম হিসেবে শনাক্ত করেন মালিক মোঃ সাইফুল ইসলাম।
এরআগে গত  এক বছর আগে অনুরুপ এক ঘটনায় গ্রেফতার হওয়া জসিমউদদীনের ব্যবসায়ীর প্রতিষ্টান এস্কারাপ দোকান থেকে ডিবি পুলিশ ৪৭ ড্রাম চোরাই সয়াবিন তেল উদ্ধার করে ছিল।
 স্থানীয়দের অভিযোগ আটক জসিম উদ্দিন ও তার ছেলে  এস্কারাপ ও ডিমের ব্যবসার আড়ালে চোর ছিনতাইকারী চক্রের সিন্ডিকেটের যুক্ত থেকে এসব কারবার করে আসছে। জসিম উদ্দিন জামায়াতে ইসলামির রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযানে অংশ নেওয়া সোনারগাঁও থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিন্টু মিয়া জানান, উদ্ধার হওয়া ডিমগুলো জব্দ আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *