👁 427 Views

নওগাঁয় ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি ছাত্রলীগের সহ সভাপতি  রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার আক্কেলপুর গ্রামের জনৈক আসাদুজ্জামানের ছেলে।
জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহ সভাপতি পদে ছিলেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যাচাই করে রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়, তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আদালতের গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ  দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *