👁 352 Views

টুবিয়া বাজারে ‘ব্যবসায়ী কল্যাণ সমিতি’ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি  ;  দেড়শ বছরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারের নিরাপত্তা, জৌলুস ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের কল্যাণে ‘টুবিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে (রবিবার) বিকেল ৫টায় বাজারের আঃ জব্বার মাতুব্বরের ডেকোরেটর দোকানের সামনের খোলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় দোকান মালিক মজিবর রহমান খানের সভাপতিত্বে সভায় সার্বিক উপস্থাপনা করেন বাজার ইজারাদার মোহাম্মদ ইমদাদুল হক মিলন।

সভায় বক্তারা বলেন, বাজারের সুরক্ষা, শান্তি-শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে এই সমিতির কোনো বিকল্প নেই। সভায় উপস্থিত সকল ব্যবসায়ী হাত জাগিয়ে ঐক্যবদ্ধভাবে এই প্রস্তাব সমর্থন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আঃ ছালাম খান, ডাক্তার মোঃ ছরোয়ার হোসেন খান, মকবুল হাওলাদার, ইদ্রিস মোল্লা, ইয়াদ আলী, এমদান খান, এনামুল মৃধা, শেরজামান মুন্সি, শাহজাহান ঘরামী ও রাজিবসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *