👁 159 Views

সিলেট সীমান্তে প্রায় কোটি ২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালান মালামাল আটক করেছে ৪৮ বিজিবি।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, চকলেট, কম্বলসহ বাংলাদেশ হতে পাচারকালে টি শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ১৮ হাজার ২৩০ টাকা। রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *