👁 36 Views

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১৫৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায়  হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১,১৫৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে। এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১,৬২,২৬২ জন। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯,৫৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *