
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১,১৫৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে। এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১,৬২,২৬২ জন। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯,৫৬৭ জন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.