
পটুয়াখালী প্রতিনিধি॥ দশমিনায় পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেছেন,জাতীয় সংসদ নির্বাচনে যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে সতন্ত্র প্রার্থির পক্ষে কাজ করেছেন তারা বিএনপির সমর্থক বা কর্মী দাবী করতে পারেন না। কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুনের সমর্থক বিএনপির নেতাদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দশমিনা উপজেলা বিএনপির নলখোলা কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে একথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ শাহ আলম শানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিকদার, যুগ্ম আহ্বায়ক আমীন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক বাচ্চু সিকদার, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান প্যাদা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল বশার প্রমূখ। লিখিত বক্তব্য আরো বলা হয়,জাতীয় সংসদ নির্বাচনে ভিপি নুরুল হক নূরকে তারেক রহমান সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা পেয়ে আমরা তার পক্ষে জাতীয় সংসদ নির্বাচন করে তাকে বিজয়ী করেছি। শাহ আলম শানু বলেন, আপনারা ব্যাক্তি বন্দনার দল করেন আর আমরা দল এবং বিএনপির নির্দেশনা মেনে দল করি। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় বিগত ৫ আগষ্টের পর থেকে আপনারা বিএনপির নাম ব্যাবহার করে চাদাবাজী, মামলা বানিজ্য, চর, তর দখল করেছেন যা বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় ১২ ফেব্রুয়ারীর নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে একজন প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন এবং দশমিনা গলাচিপায় শান্তি বিরাজ করছে বিএনপির নাম ব্যাবহার করে যারা আবারো সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হবেন তাদেরকেও ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলন থেকে তাদেরকে (হাসান মামুন সমর্থক বিএনপি) দলের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এসব অভিযোগের ব্যাপারে (হাসান মামুন সমর্থক বিএনপি) উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল বলেন, পাল্টা সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে, আমরা এখন ক্ষমতায়ও নাই এবং বিএনপির কোন কমিটিতেও নাই তাই তারাই সবকিছু ভাগবাটোয়ারা করে লুটপাট করছেন॥