
স্টাফ রিপোর্টারঃ (বগুড়া)ঃ বগুড়ার দুপচাচিয়া উপজেলার জিয়া নগর এলককার ১০ম শ্রেণীর ছাত্রী প্রেমের সম্পর্কের টানে বাড়ি থেকে পালিয়ে আসে সুবর্ণা (১৫)।স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়েছে। অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর আগেই নামুজা ইউনিয়নের টেংরা বন্দরে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার জিয়ানগর এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ে এবং ভুষি মাল দোকানের শ্রমিক নামুজা ইউনিয়নের হুকমাপুর গ্রামের আফছার আলীর পুত্র শুভর সাথে সুবর্ণার দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক চলছিল। এই সম্পর্কের সূত্র ধরেই সে মঙ্গলবার (২৫ আগস্ট) বাড়ি থেকে পালিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দেয়।
তবে গন্তব্যে পৌঁছানোর আগেই নামুজা এলাকার টেংরা বন্দরে পৌঁছিলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নামুজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে মেয়ের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় মেয়েটিকে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মেয়ের বাবা গণমাধ্যমকে জানান, স্থানীয়দের সহায়তায় তার মেয়েকে সুস্থভাবে ফেরত পেয়েছেন।
নামুজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল আলী বলেন, স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পটানোর জন্য শুভর শাস্তি হওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন
এদিকে ২৫ আগস্ট এই ঘটনাটি জানাজানি হলে জিয়ানগর ও এর আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং লোকমুখে নানা আলোচনা শুরু হয়।