
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে করতোয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, মাছের বংশবৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সালাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি পাপুল সরকারসহ সংশ্লিষ্টরা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।