👁 416 Views

বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

 জেলা প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুমন ওই এলাকার মো. হানিফ মৃধার ছেলে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই সম্বিত ও এসআই আরিফ অংশ নেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *