👁 416 Views

বিরলে বৃক্ষরোপণ কর্মসুচি পালন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। যাদের কিছু নেই- যাদের কেউ নেই, তাদের সাথে আমরা। বেশি করে গাছ লাগাই, জলবায়ুর ঝুঁকি কমাই শ্লোগানে জনসংগঠন ভিত্তিক খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নের রামপুর রাঙ্গামাটি আবাসন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ  কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর প্রতিনিধি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এসময় উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ, সিডিএর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে ০৫ নং বিরল ইউনিয়নের মাধববাটিতে জনসংগঠনের ভূমিহীন ৬৯ টি পরিবারের বসবাসকৃত ভিপি সম্পত্তিতে বৃক্ষরোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *