👁 367 Views

অনৈতিক প্রস্তাব গাক এনজিও কর্মী জনতার হাতে আটক

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ কিস্তি আদায়ের সুযোগে এক নারী সদস্য কে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার একটি এনজিও গাক (GUK)-এর এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতার হাতে ওই এনজিও কর্মী আটক হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত কিস্তি আদায়ের কাজে এলাকায় যাতায়াতের সুযোগে ওই কর্মীর বিরুদ্ধে এক নারী সদস্য কে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এনজিও কর্মীকে জনতার হাত থেকে উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, কিস্তি আদায়ের মতো দায়িত্বশীল পেশাকে ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের আড়াল হিসেবে ব্যবহার করা হলে তা শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, মাঠপর্যায়ে কর্মরত অন্যান্য কর্মীদের নিয়েও জনমনে প্রশ্ন তৈরি করে।
তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে বক্তব্য নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *