👁 74 Views

পলাশবাড়ীতে ভিবিডির কমিটি সদস্য বাছাইয়ে ভাইভা

 পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পলাশবাড়ী উপজেলা কমিটির সদস্য নির্বাচনের অংশ হিসেবে মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে পলাশবাড়ী সরকারি কলেজের মিলনায়তনে ভিবিডি পলাশবাড়ী বোর্ডের আয়োজনে এ ভাইভা অনুষ্ঠিত হয়।
ভাইভায় প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা, স্বেচ্ছাসেবী মানসিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে আগ্রহ যাচাই করা হয়।
নাদিম হায়দার তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডির জেনারেল সেক্রেটারি মহিউর রহমান মহি ও প্রজেক্ট সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম। অনলাইনে যুক্ত ছিলেন গাইবান্ধা জেলা সভাপতি ফয়সাল খান ও ভাইস প্রেসিডেন্ট মিরাজ খন্দকার।
আয়োজকরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে ভিবিডি পলাশবাড়ী উপজেলা আরও কার্যকরভাবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *