👁 428 Views

পলাশবাড়ীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গৃধারীপুর চকপাড়ায় মরহুম আলী মেম্বারের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল,বিএনপি নেতা ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম প্রমুখ।
সমাবেশে স্থানীয় নারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় স্থানীয় নারীরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *