👁 239 Views

যশোরে সহযোগীসহ যুবলীগ নেতা দাঁতাল বাবু আটক

ইয়ানূর রহমান : যশোরের যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী রতনকেও আটক করা হয়।

বৃহস্পতিবার রাত একটার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

তিনি জানান, দাঁতাল বাবু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দালাল বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ  ১৮টির বেশি মামলা রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *