
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ভাসমান অবস্থা মো: রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহষ্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ বাজারের কাছের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রুবেল ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে রুবেল বুধবার রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে ভায়াবহ বাজারের কাছের একটি পুকুরে রুবেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইমন জানান, পুকরের পানি থেকে উদ্ধার করে আনা লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।