👁 285 Views

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে ছাত্রদল নেতার উদ্যোগে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন স্মরণে পিরোজপুরের নাজিরপুরে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, নাজিরপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক রাব্বী রাইহান প্রিন্স-এর পক্ষ থেকে যুবকদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় রাব্বী রাইহান প্রিন্স বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক। তাঁর স্মৃতিকে ধারণ করে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কলেজের সভাপতি সৌরভ মিনা এবং নাজিরপুর শহীদ জিয়া কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ স্থানীয় ছাত্রদল ও যুব সমাজের নেতাকর্মীরা।
ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় যুবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *