
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কায়দায় শিশু চুরি করে পালানোর সময় শিশু সহ হাতে নাতে আটক করা হয়েছে একটি শিশু পাচার চক্রের সদস্য স্বামী-স্ত্রীকে।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলা ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শিফালী বেগম।পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানা পুুলিশের কাছে সোর্পদ করা হয়।
জানা গেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম সন্তান প্রসবের জন্য সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসুতি বিভাগে ভর্তি হয়। যথাযথ চিকিৎসায় শেফালি বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর শিশুটিকে কোলে নিয়ে তার দাদী জয়গুন বেওয়া ঘোরাফেরা করছিলেন।