
ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বুধবার সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোলের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই সিরাপের চালান আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধারসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে এই চালানি উদ্ধার করা হয়।#