👁 38 Views

ধোবাউড়া হাসপাতালে ডোপ টেস্ট কিট প্রদান

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: মাদক সেবন শনাক্তকরণ কার্যক্রমকে আরও কার্যকর ও দ্রুততর করতে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের নমুনা সনাক্তকরণের জন্য কিট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব কিট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।
এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার প্রমিত পাল এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কিট গ্রহন করেন। এই কিটের মাধ্যমে হাসপাতালে ডোপ টেস্টের নমুনা দ্রুত সনাক্ত করা সম্ভব হবে, যা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ডোপ টেস্ট কিট প্রদানের ফলে হাসপাতালে মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *