👁 411 Views

ধামইরহাটে সাবেক নকল নবিশ নুর ইসলামের দাফন সম্পন্ন

মোঃ আবু মুছা স্বপন,  ধামইরহাট

নওগাঁর ধামইরহাটে সাবরেজিস্টার কার্যালয়ের সাবেক নকল নবিশ মোঃ নুর ইসলামের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, ধামইরহাট পৌর সদরস্থ আমাইতরা বাজারের (সাবেক নকল নবীশ) অর্থাৎ চায়না গ্যালারির সত্তাধিকারী মিঠুর বাবা কাটনা গ্রামের মৃত  নুর ইসলাম গতকাল রাত ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে….  রাজেউন। মরহুমের জানাযা নামাজ আজ সকাল সাড়ে ১১ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজে মাঠে এবং বাদ জোহর তার নিজ বাড়ি কাটনা গ্রামে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। পৃথক জানাযায় জামায়াত, বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাস থেকে তার জামাতা রবিউল ইসলাম মিথুন, গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমার শশুর আমার কাছে একজন ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে জামাই নয়, নিজের সন্তানের মতোই ভালবাসতেন, আমি প্রাণভরে দোয়া করছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *