👁 494 Views

সিলেট সীমান্তে জিবির অভিযানে ৯০ লক্ষ ১৫ হাজার টাকার চোরাই পণ্য আটক 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:- সিলেটের একাধিক সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯০ লক্ষ ১৫ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি ।
রবিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার সংগ্রাম, শ্রীপুর, মিনাটিলা, লাফার্জ, পান্তুমাই, তামাবিল ও বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, চিনি, জিরা, মরিচ, কম্বল, বিভিন্ন ধরনের কসমেটিক এবং বাংলাদেশ থেকে পাচার কালে রসুন আটক করা হয়।
অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লক্ষ ১৫ হাজার টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে  বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *