
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে দিনাজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-টু-দিনাজপুর সরকারি কলেজগামী হাইওয়ে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ব্যাগসহ ১জন কে
আটক করে।
আটক করে।
এ সময় ধৃত আসামির হাতে থাকা কালো রঙের ব্যাগের ভেতর থেকে ২টি কালো রঙের প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেট দুটির ভেতরে ২০টি নীল জিপার পলিব্যাগ ছিল।
প্রতিটি পলিব্যাগে ১শতপিস করে সর্বমোট ২ হাজার পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আসামী ১। মোঃ সোহরাব হোসেন (৩৬)-কে ঘটনাস্থল থেকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে ক্রয় করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।