👁 472 Views

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে রাড়ুলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া রাধাগোবিন্দ মন্দিরে মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে। পল্লী চিকিৎসক পঞ্চানন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক রবিন্দ্র নাথ কর্মকার, সাংবাদিক কৃষ্ণ রায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহন লাল দাস, প্রদীপ মন্ডল, শিক্ষক সঞ্জয় দেবনাথ, কার্তিক চন্দ্র দাস, ভূদেব মন্ডল, মনোরঞ্জন দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, শিক্ষক বিশ্বজিত ঘোষ, উত্তম কুমার দাস, তপন কুমার পাল, সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *