👁 487 Views

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্ট একদিন পর মরদেহ উদ্ধার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্ট দেয়ার একদিন পর খাল থেকে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডল থানা পুলিশ। সাব্বির আহাম্মেদ উপজেলার বাঁশিল গ্রামের সুলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খাল থেকে সাব্বিরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার সাব্বির তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাব্বির আহাম্মেদের পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় চৌদ্দ বছর আগে। তারপর থেকে সে তার খালার কাছে লালিত পালিত হয়।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *