👁 404 Views

দীর্ঘদিনের ভোগান্তির অবসান বগুড়ার শেরপুরে ইটের রাস্তা পেল তালতা গ্রামের মানুষ।।

মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুরের ৫ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালতা এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটলো। উন্নয়নের ছোঁয়া পেল ওই এলাকার মানুষ। ২২ জুলাই(বুধবার) সকাল ১১ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা হামিদের বাড়ি থেকে তালতা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪০০ ফিট ইটের সলিং দ্বারা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে ওই কাজের উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষিত ওই রাস্তাটি পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তাটি। স্বাধীনতার পর থেকে তারা অবহেলিত ছিল। এই উন্নয়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি অবহেলিত এলাকাগুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে। ১ নং ওয়ার্ড ইউপি সদস্য রুবেল মাহমুদ বলেন, আসলে এ রাস্তাটি এই এলাকার মানুষের চলাচলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এ রাস্তা দিয়ে তালতা প্রাথমিক বিদ্যালয় তালতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অনেক লোকজনের যাতায়াত আসলে রাস্তাটি পাকা হওয়া খুবই জরুরী। আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই রাস্তাটি পাকা করণের জন্য। মির্জাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,

এ রাস্তাটি টি সংস্কার হওয়ায় চেয়ারম্যান ও মেম্বারদের ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে রাস্তাটি কার্পেটিং হয় আমরা যৌথভাবে এ কাজে সহযোগিতা করবো। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, মির্জাপুর ইউনিয় বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল মাহমুদ, সংরক্ষিত মহিলা সদস্য মিনু আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *