👁 266 Views

সেনবাগের এমপি জয়নুল আবদিন ফারুক বৃষ্টির মধ্যেও পাঠদান অব্যাহত, বিদ্যালয়ের মাঠ ও ভবন সংস্কারের নির্দেশ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী  প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নোয়াখালী- সেনবাগ – সোনাইমুড়ী আংশিক আসনে এমপি জয়নুল আবদিন ফারুক।

পরিদর্শনকালে টানা বৃষ্টির মধ্যেও শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তবে তিনি  বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যায় উদ্বেগ প্রকাশ করেন এমপি জয়নুল আবদিন ফারুক।
তিনি দেখতে পান, কিছু বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং ডোমনাকান্দী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত বিদ্যালয়ের মাঠে বালু ফেলে চলাচল উপযোগী করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।
 একই সঙ্গে উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে জয়নুল আবদিন ফারুক  বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। শিক্ষার উন্নয়নে সরকার, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *