👁 399 Views

সেনবাগের এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা খুরশিদ আলম চৌধুরী ফুটন

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন খুরশিদ আলম চৌধুরী ফুটন । ফুটন চৌধুরী সেনবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অর্জুনতলা গ্রামের সেনবাগ পৌরসভার প্রথম প্রশাসক ও প্রথম নির্বাচিত মেয়র মুরহুম শাহ আলম চৌধুরী ছেলে। ফুটন চৌধুরী ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি ১৯৯৪-১৯৯৬ শিক্ষাবর্ষে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) হিসেবে দায়িত্ব¡ পালন করেন। এছাড়াও তিনি সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ফুটন চৌধুরী স্থানীয় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি খুরশিদ আলম চৌধুরী ফুটন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন এবং বিদ্যালয়ের শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *