👁 142 Views

দশমিনায় সাত মামলার আসামি জাল নোটসহ গ্রেপ্তার

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাল নোট ও নগদ টাকাসহ সাত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. হাবিবুর রাখা (৫৫) পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোতালেব মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে দশমিনা সদর মাছ বাজার সংলগ্ন মৃধা ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে অভিযান চালায় দশমিনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৯টি জাল নোট ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, হাবিবুর রাখার বিরুদ্ধে এর আগে জাল নোট-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় উদ্ধার হওয়া জাল নোটের ঘটনায়ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *