👁 175 Views

সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি মির্জা  মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি   সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি  মির্জা  মোরাদুজ্জামান এর ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারা দিনব্যাপী নানা কর্মসুচি পালন করা হয়েছে।  কর্মসূচির মধ্যে ছিল, কুরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভা,  বৃক্ষরোপন, কুরআন শরীফ ও খাবার বিতরনসহ নানা কর্মসূচি।
মরহুম মির্জা মোরাদুজ্জামানের
৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮জুলাই) মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে সকাল ৮টায়-কোরআন খানি, সকাল ১০টায়-আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়  মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ,সকাল ১১টায় কবর জিয়ারত ও বৃক্ষ রোপন।
দুপুর ২টায় বাদ জোহর মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ। মরহুম মির্জা মোরাদুজ্জামান পরিবারবর্গের পক্ষ থেকে বিকাল ৫ ঘটিকা-বাদ আছর
বি.এল স্কুল রোড জামে মসজিদে দোয়া মাহফিল।  বাদ মাগরিব সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাদ এশা বি.এল স্কুল রোড জামে মসজিদে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে অত্র মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ, কবর জিয়ারত ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,জেলা ড্যাবের সাবেক সভাপতি, মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ডাঃ এম এ লতিফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুম মির্জা মোরাদুজ্জামানের জ্যোষ্ঠ পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌর মেয়র, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড মোকাদ্দেস আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, বিশিষ্ট সাংবাদিক সিরাজগঞ্জ  প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওহেদুজ্জামান মিনু,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জি,এস শফিউল আলম ডলার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু,  জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,সদর থানা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার ফকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *