👁 282 Views

নাতির লাশ আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন নানি তাইকুলায় লাশবাহী অ্যামবুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২জন নিহত হয়েছেন।এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার(১৬জুলাই)সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন(৫৫)এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে রাজ হোসেন(৩৫)।মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় সাঁথিয়ায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,কিডনী রোগে মারা যাওয়া শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে পাবনার সাঁথিয়ার মাহমুদপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস(ঢাকা মেট্রো হ-১৫-০৬৫১)নামের যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল।পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ হোসেন ও শিশু কেয়া খাতুনের নানী বুলু খাতুন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *