👁 240 Views

চৌদ্দগ্রামে ২০২৬-২৮ মেয়াদে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  :;  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২০২৬-২৮ অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন। মঙ্গলবার বিকেলে কমিটির দায়িত্বপ্রাপ্তদের মাঝে চিঠি হস্তান্তর করেন ইউএনও শাহাদাৎ হোসেন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন জামাল,  সহ-সভাপতি সমাজসেবক এ আর বাচ্চু খাঁ, শিক্ষিকা আয়শা রায়হান, সাধারন সম্পাদক শিক্ষক মোঃ জামাল হোসেন, সদস্য শিক্ষক আসাদ উল্লাহ ভুঁঞা, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, শিক্ষিকা সৈয়দা তাহেরা বেগম, শিক্ষক মোঃ আবুল কাশেম ও শিক্ষিকা জেবুন নাহার। পরে কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র সাথে মতবিনিময় করেন। এ কমিটি দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *