👁 320 Views

পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক।

শাহজাহান কবির সাজু (খাগড়াছড়ি)। মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পানছড়ি ইউনিয়নের সাঁওতাল গ্রামে এ বৈঠকের আয়োজন করা হয়। জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের (এইচকেআই) সহযোগিতায় পরিচালিত ‘অপপবংং ঃড় ধহফ টঃরষরুধঃরড়হ ড়ভ খরভব-ঝধারহম ঝবৎারপবং নু গধৎমরহধষরুবফ ঈড়সসঁহরঃরবং রহ ঈযরঃঃধমড়হম ঐরষষ ঞৎধপঃং রহ ইধহমষধফবংয’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
উঠান বৈঠক পরিদর্শন করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিল্টন ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টিবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা রিমি চাকমা, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাখী ত্রিপুরাসহ প্রকল্পের কর্মী, শিশু, মা ও পরিচর্যাকারী, পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিল্টন ত্রিপুরা গর্ভধারণ থেকে শিশুর দুই বছর বয়স পর্যন্ত প্রথম এক হাজার দিনকে ‘গোল্ডেন ওয়ান থাউজ্যান্ড ডেজ’ হিসেবে উল্লেখ করে এ সময়ের পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে মায়ের পুষ্টি, সুষম খাবার এবং মাতৃদুগ্ধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় মায়েদের কাছে শিশুদের প্রতিদিনের খাবার সম্পর্কে জানতে চান তিনি। বুকের দুধের পাশাপাশি রঙিন শাকসবজি দিয়ে তৈরি খিচুড়ি খাওয়ানোর পরামর্শ দেন। একই ধরনের খাবার প্রতিদিন না দিয়ে শিশুর খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজনে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের পরামর্শ দেন ডা. মিল্টন ত্রিপুরা।