👁 372 Views

পঞ্চগড়ে ‘আসক’ ফান্ডেশনের নতুন কমিটি উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

পঞ্চগড় : “মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা সোচ্চার” এই স্লোগানে পঞ্চগড়ে (আসক) ফান্ডেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে) বিকেলে শহরের পূর্ব জালাসী এলাকায় জেলা কার্যালয় হলরুমে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, (আসক) ফান্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন আসক ফান্ডেশনের নির্বাহী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান।


আলোচনা সভায় তিনি বলেন,এই আসক ফান্ডেশন যেহেতু এটি একটি মানবাধিকার সংস্থা সেহেতু সবার জন্য মানবাধিকার নিশ্চিতের লক্ষে আইন সহায়তা সবার মাঝে সম অধিকার থাকবে। এর পাশাপাশি ন্যায্য বাজার প্রতিষ্ঠার করণ সহ সকল সহযোগিতার কথা বলেন তিনি।


আসক ফান্ডেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় আসক ফান্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জালালউদ্দীন আহামদ,সত্যেন্দ্রনাথ রায়সহ আসক ফান্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (আসক) ফান্ডেশনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *