
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি –
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন’ ধামইরহাট এপি’ ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় ৮ মার্চ সকাল ১০টায় নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইক্যো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমূখ। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ নিরোধ কল্পে প্রত্যেককে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।