
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের বিরামপুর পৌরশহরে উপজেলা প্রশাসন ও ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে ।
সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.বোরহান উদ্দিন। বুধবার (৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত বিরামপুর পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা গৌতম কুমার সাহা, আন্তর্জাতিক ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র প্রতিনিধি মাসউদ রানা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো.ইসমাইল হোসেন, দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এরশাদ আলী সঙ্গে ছিলেন।
অভিযান চলাকালে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। অনিরাপদ প্রক্রিয়ায় সেমাই তৈরি এবং ‘ঘীয়ে ভাজা সেমাই’ মোড়কে এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে সৌখিন সেমাই কারখানায় ৪৩ ও ৪৪ ধারায় ২০ হাজার টাকা অর্থন্দ করা হয়। সে সঙ্গে ৩ শতাধিক প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়। একই সঙ্গে সৌখিন হোটেলের অনিয়মের বিষয়ে ও মালিককে সতর্ক করা হয়।
শান্তির মোড়ে কিরণ সেমাই কারখানাযয় সীটের পরিবর্তে ঢেউটিনে গরম সেমাই রাখার দায়ে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, একই ধারায় ঢাকা মোড়ে নিরিবিলি হোটেল এন্ড রেস্তোরাঁয় ১ হাজার, ক্লাসিক হোটেল এন্ড রেস্তোরায় ৪২ ধারার অপরাধে ২ হাজার ও আরমান ফল ভান্ডারে ফল ও খেজুরের মূল্য তালিকা প্রদর্শন না করায় সচেতনতামূলক ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ। এই বাজার তদারকি অভিযানে আইন মেনে ক্রেতাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যবসয়ীদের প্রয়োজনয় দিক নির্দেশনা প্রদান করা হয়।