👁 347 Views

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের ও হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সভার পর এই তথ্য জানান জামায়াত আমির। বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন কুমিল্লা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপের দায়িত্ব গ্রহণ করছেন নাহিদ ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব। সে কারণেই আমরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছি।” তিনি বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেন। “তারেক রহমান গণভোটে হ্যাঁ বলার পরও শপথ না নেওয়াকে আমরা দুঃখজনক মনে করি,” যোগ করেন তিনি।

বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপির দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।”

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গাইবান্ধা জেলার জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *