👁 401 Views

দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি মুসাঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। দুপচাঁচিয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক উস সালেহীন। থানার ওসি তদন্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম।উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন। সাধারণ সম্পাদক আব্দুর রহিম। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ।উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির।বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ। ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম।শাহজাহান আলী।উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ।

এ সময় আসন শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়কের নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি , বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *