
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে পিএফজির উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড ষ্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অর্থায়নে ধামইরহাট উপজেলা পিএফজি আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ ধামইরহাট প্রেসক্লাবের এক মানববন্ধনের আয়োজন করে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ধামইরহাট পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা আকতার, বিএনপি নেত্রী উম্মে কুলসুম, সাথী রাণী মহন্ত, রুমা বানু, ধামইরহাট থানা মসজিদে ইমাম মো: সাইফুল ইসলাম, ধামইরহাট কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত কুমার প্রশান্ত ঠাকুর, ধামইরহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামজলম রবিদাস, ধামইরহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী মহিলা নেত্রী ডলি দাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ, ধামইরহাট উপজেলা পিএফজির সদস্য এ্যাডভোকেট মো: আইয়ুব হোসেন, আব্দুল হাই দুলাল ও সেলিম মাহমুদ রাজু। উক্ত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।