👁 48 Views

লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন

ইমা এলিস, লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে: যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। তিন দিনব্যাপী ৪০তম ঐতিহাসিক ফোবানা সম্মেলন সফল হয়েছে বলে দাবি করছেন আয়োজক কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) কর্মকর্তারা, কিন্তু বহিরাগত অতিথিরা কম সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিতি দেখে অনেকটাই হতাশ হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, প্রবাসের নতুন প্রজন্মের জন্যে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার জন্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন একটি অনন্য ভূমিকা পালন করছেন। গত ৪০ বছর ধরে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য ফোবানা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্সযোদ্ধাই নন তারা বিদেশের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারক বাহকও বটে। বাংলাদেশের গৌরবময় ইতিহাস বিদেশিদের কাছে তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। একই সঙ্গে তিনি প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, উৎসাহী বিনিয়োগকারীদের সর্ব প্রকার সহকযোগিতার হাত বাড়িয়ে দেবে তাঁর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ক্ষেত্রে যেকোন সমস্যার সম্মুখিন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দেন তিনি।
এরপর তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এবারের ফোবানা সম্মেলনে ছিল কোন উল্লেখযোগ্য শিল্পী তবুও দ্বিতীয় দিনে দর্শকশ্রোতাদের মাতালেন ফিফা ওয়ার্ডকাপখ্যাত তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জয় ও ঝিলিক। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের সামাজিক-সাংস্ক্তিক সংগঠনের পরিবেশনা শেষে মঞ্চে আসেন শিল্পী ঝিলিক ও সঞ্জয়। তার গানে উন্মাদ হয়ে পড়েন উপস্থিত দর্শকশ্রোতা। তিনি পরপর বেশ কয়েকটি গান গেয়ে শোনান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউ্‌  আহবায়ক কমিটির  আহবায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী,নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্ন মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহবায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ,জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আন্থনি গমেজ পিউস, পৃষ্ঠপোষক আবু হানিফ প্রমুখ ৪০তম সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনের তৃতীয় দিনে দর্শকশ্রোতার উপস্থিতি কম হলেও মঞ্চ মাতিয়েছেন এ প্রজন্মের শিল্পী ইমরান ও মুজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *