👁 272 Views

ঘোড়াঘাটে মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

 

ঘোড়াঘাট প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়ঘাটে মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে এসে দুষ্টের দমন, সাধুদের পরিত্রান,পাপীদের বিনাশ এবং ধর্মসংস্থাপন করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়। তাই এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি স্মরণীয় দিন।

উপজেলর অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঘোড়াঘাট পূজা উদযাপন পরিষদ, ঘোড়াঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৪ই সেপ্টেম্বর (১৭ই ভাদ্র) শুক্রবার মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সনাতন নেতা – রতন চক্রবর্তী, অমৃত মোহন্ত, সুমন মোহন্ত, নিত্য মোহন্ত, অতুল চৌধুরী, সুদীপ্ত সাহা, শুভ। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সম্প্রীতির বার্তা নিয়ে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *