👁 646 Views

লালমনিরহাটে যৌতুকবিহীন ০৭ টি বিয়ে দিলেন ন্ত্রান মন্ত্রী —আসাদুল হাবিব দুলু

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।  লালমনিরহাটে সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ‘আলোকিত লালমনিরহাটের কর্মসূচি।

এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) মিলনায়তনে ৭ জোড়া বর-কনের যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী সামাজিক অপরাধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে মাদকের বিস্তার তরুণদের বিপথে পরিচালিত করছে এবং নারীর প্রতি সহিংসতা পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, উন্নত ও সচেতন একটি লালমনিরহাট গড়ে তুলতে হলে দলীয় বিভেদ ভুলে সবাইকে একযোগে সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাঁর মতে, যৌতুকের মতো কুপ্রথা পরিবারে অশান্তির জন্ম দেয় এবং এ ধরনের আয়োজন সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা হাবিব, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। এছাড়া নবদম্পতির স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার বিকেলে শহরের এমটি হোসেন ইন্সটিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *